ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১৯-২৩ এপ্রিল) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এপেক্স স্পিনিং। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩১.২৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৫৬ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩৬ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৮০ টাকা ১০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৫৯ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৪ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪৫ টাকা ৩০ পয়সা বা ২৮.৪৭ শতাংশ।
দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮৭ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৮ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২১ টাকা ৬০ পয়সা বা ২৪.৮৩ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে কনটিনেন্টাল ইন্সুরেন্সের ২০.২৪ শতাংশ (২৫ টাকা ২০ পয়সা থেকে ৩০ টাকা ৩০ পয়সা), অগ্নি সিস্টেমসের ২০.১৮ শতাংশ (২১ টাকা ৮০ পয়সা থেকে ২৬ টাকা ২০ পয়সা), এশিয়াটিক ল্যাবরেটরিজের ২০.১৮ শতাংশ (৮৮ টাকা ৭০ পয়সা থেকে ১০৬ টাকা ৬০ পয়সা), এপেক্স ফুডসের ২০.১৩ শতাংশ (২৩৭ টাকা ৫০ পয়সা থেকে ২৮৫ টাকা ৩০ পয়সা), পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৮.৬৯ শতাংশ (২১ টাকা ৪০ পয়সা থেকে ২৫ টাকা ৪০ পয়সা), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১৮.৬৫ শতাংশ (৩২ টাকা ৭০ পয়সা থেকে ৩৮ টাকা ৮০ পয়সা) এবং পিপলস ইন্স্যুরেন্সের ১৮.০৪ শতাংশ (৪৬ টাকা থেকে ৫৪ টাকা ৩০ পয়সা)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments