ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২২.৯৩ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা কোহিনূর ক্যামিকেলস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২১.৮০ শতাংশ। এবং ফার্মা এইডসের সর্বচ্চো ১৭.৯৫ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ই-জেনারেশনের ১৭.৪৬ শতাংশ, আইটি কনসালটান্টসের ১১.৬৭ শতাংশ, আরডি ফুডের ১০.৬৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৫১ শতাংশ, শাশা ডেনিমসের ৯.৯৫ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৯.৫৭ শতাংশ এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ৮.০৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments