ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ১৫ খাতে। দর কমেছে ১৮ টি খাতের এবং ২ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সাধাররণ ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ৮.৫ শতাংশ দর কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইটি খাত। এই খাতে ৩.৭ শতাংশ দর কমেছে। এবং জীবন বীমা খাতে ২.৭ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- কাগজ খাত, সেবা খাত, পাট খাত, সিমেন্ট খাত, ট্যানারি খাত, সাধারণ বীমা খাত, খাদ্য খাত, বস্ত্র খাত, বিবিধ খাত, ব্যাংক খাত, সিরামিক খাত, প্রকৌশল খাত, জ্বালানি খাত, ফার্মা কাত এবং আর্থিক খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments