ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ১১ খাতে। দর বেড়েছে ৪ টি খাতের এবং ৫ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সাধারণ বীমা খাতে। এই খাতে ৩.৯ শতাংশ দর কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইটি খাত। এই খাতে ৩.১ শতাংশ দর কমেছে। এবং কাগজ খাতে ১ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- আবাসন খাত, জীবন বীমা খাত, ট্যানারি খাত, খাদ্য খাত, বস্ত্র খাত, ভ্রমণ ও মিউচ্যুয়াল ফান্ড খাত এবং জ্বালানি-বিদ্যুৎ খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments