
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর বেড়েছে ১৪ খাতে। দর কমেছে ৩টি খাতের এবং ৩ খাতে দর অপরিবর্তিত রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ৫৯.৯০ শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। এই খাতে ১৩.৭৪ শতাংশ দর বেড়েছে। সাধারণ বিমা খাতে ৭.৮৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ব্যাংক খাতে ২৯ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪০ শতাংশ, সিরামিকস ৮০ শতাংশ, প্রকৌশল খাতে ৫ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে ১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫ শতাংশ, আইটি খাতে ৬.০১ শতাংশ, আর্থিক খাতে ০.০৬ শতাংশ, কাগজ খাতে ৫.৫৬ শতাংশ, ওষুধ খাতে ৬০ শতাংশ এবং সেবা-আবাসন খাতে ২৭ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.






























Recent Comments