ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ১৪ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই ১৪ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে ভালো মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সাধারণ পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৭.৭০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৩.২০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ২.৫০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা ট্যানারী খাতে ১.৫০ শতাংশ, জীবন খাতে ১.৫০ শতাংশ, বস্ত্র খাতে ১.৪০ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ,সিরামিক খাতে ১.২০ শতাংশ,বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১ শতাংশ,সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ,বিবিধ খাতে ০.৮০ শতাংশ,তথ্যপ্রযুক্তি খাতে ০.৩০ শতাংশ,ওষুধ ও রসায়ন খাতে ০.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ০.২০ শতাংশ মুনাফা পেয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments