ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১-৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১০টি খাতের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতের। এই খাতে দর বেড়ে ৪.৪৪ পয়েন্টে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে সিরামিক খাতের দর ৩.৪৫ পয়েন্ট বেড়ে দ্বিতীয় স্থানে এবং মিউচুয়াল ফান্ড খাতের দর ২.৯ পয়েন্ট বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- সেবা ও আবাসন খাত, টেক্সটাইল খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত, ওষুধ ও রসায়ন খাত, ট্যানারি খাত এবং সিমেন্ট খাত।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১০টি খাতের দর বাড়লেও কমেছে ১১টি খাতের দর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments