ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে শেয়ারের দর কমেছে ১০ খাতেই। বাকি ৭টি খাতের শেয়ার দর বেড়েছে। এবং তিনটি খাতে দর অপরিবর্তীত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহটিতে সবচেয়ে বেশি সিমেন্ট খাতের দর কমেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। সপ্তাহটিতে এদের দর কমেছে ২.১০ শতাংশ।
অন্যান্যদের মধ্যে সাধারণ বিমা খাতে ১, বিবিধ খাতে ০.৮০, প্রকৌশল খাতে ০.২০, টেলিকমিউনিকেশন খাতে ০.২০, জীবন বিমা খাতে ০.২০, ব্যাংক খাতে ০.১০ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.১০ শতাংশ দর কমেছে।
এদিকে সাতটি খাতে দর বেড়ে সেবা ও আবাসন খাতের ৭.৯০, পেপার ও প্রিন্টিংয়ের ৩.৬০, সিরামিক খাতের ২.৫০, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৫০, তথ্যপ্রযুক্তি খাতে ০.৯০, আর্থিক খাতে ০.৪০ এবং পাট খাতের ০.১০ শতাংশ হয়েছে।
উল্লেখ্য, সপ্তাহটিতে মিউচ্যুয়াল ফান্ড, ট্যানারী এবং বস্ত্র খাতের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments