ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৭ থেকে ২১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ১৩ টি খাতের এবং দর কমেছে ৮ টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ০.০৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতের। এই খাতে দর বেড়ে ৯.৪৯ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে জুট খাতের দর ৭.২৬ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আইটি খাতের দর ৬.৪৫ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.২২, সেবা ও আবাসন খাতে ৪.০৯, টেক্সটাইল খাতে ৩.০৯, লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৮৫, ভ্রমণ ও অবকাশ খাতে ২.৭৮, প্রকৌশল খাতে ১.০৮, সিরামিক খাতে ১.৬৯, ওষুধ ও রসায়ন খাতে ১.৫৪, ট্যানারি খাতে ১.৩৬, জ্বালানি খাতে ০.৬২ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৩ খাতের দর বাড়লেও কমেছে ৮ টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে মিউচুয়াল ফান্ড খাতে। এই খাতের দর কমেছে ২.৫২, শতাংশ। এছাড়াও ব্যাংক খাতে ২.১৮, আর্থিক খাতে ১.৫৮, টেলিকমিউনিকেশন খাতে ১.৪৫, বিবিধ খাতে ১.৩২, কর্পোরেট বন্ড খাতে ০.৯৬, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৮৩, এবং সিমেন্ট খাতে ০.৬৭ এবং তাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments