ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৪-২৮ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৪টি খাতের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতের। এই খাতে দর বেড়ে ৩.৯৪ পয়েন্টে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে সেবা ও আবাসন খাতের দর ৩.৮০ পয়েন্ট বেড়ে দ্বিতীয় স্থানে এবং সিরামিক খাতের দর ৩.২ পয়েন্ট বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতে ২.৭১, মিউচুয়াল ফান্ড খাতে ১.৯২, কাগজ ও প্রকাশনা খাতের দর ১.৮৩, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর ১.৮১, আর্থিক খাতের দর ১.১৬, প্রকৌশল খাতে দর ১.১৪, টেলিকমিউনিকেশনে ০.৭৫, ট্যানারি খাতে ০.৫৫, টেক্সটাইলে ০.৩৬, কর্পোরেশন বন্ডের দর ০.২০ এবং ব্যাংক খাতে ০.১২ পয়েন্টে অবস্থান করছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৪টি খাতের দর বাড়লেও কমেছে ৭টি খাতের দর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments