ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে।ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিবিধ খাতে। এই খাতে ৪.৯০ শতাংশ দর কমেছে। বস্ত্র খাতে ৪.১০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিমা খাতে ৩.৮০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ৩.১০ শতাংশ, জীবন বিমা খাতে ২.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ২.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৪০ শতাংশ, ব্যাংক খাতে ২.১০ শতাংশ, আর্থিক খাতে ১.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৮০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.২০ শতাংশ, ট্যানারী খাতে ১.১০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১ শতাংশ এবং সিমেন্ট খাতে ০.৬০ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments