ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৬টি খাতের দর বেড়েছে। বাকি ৫টি খাতের দর কমেছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন কমে দাঁড়িয়েছে ০.০৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতে। এই খাতে দর বেড়ে ১৩.১৮ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে ভ্রমণ ও অবকাশ খাতের দর ৫.২৩ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং সিরামিক খাতের দর ৩.৫৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- আর্থিক খাতের দর ৩.৪২, আইটি খাতে ২.৮৫, পাট খাতে ২.৮৪, মিউচুয়াল ফান্ড খাতে ২.৭৬, সেবা ও আবাসন খাতের দর ১.৭৮, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৫৬, টেক্সটাইল খাতের দর ১.৫০, ব্যাংক খাতে ১.৪৬, ট্যানারি খাতে ০.৯৩, সিমেন্ট খাতের দর ০.৫৭, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৪৯, প্রকৌশল খাতে দর ০.৪০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতের দর ০.৩১ শতাংশ বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৬ খাতে দর বাড়লেও কমেছে ৫টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে টেলিকমিউনিকেশন। খাতটিতে ৪.০৩ শতাংশ দর কমেছে। আর কর্পোরেশন বন্ডে ১.৩৬, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ১.১৫, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৭২ এবং বিবিধ খাতে ০.১০ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments