ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ৫ টি খাতের এবং দর কমেছে ১৬ টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ১.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে কর্পোরেট বন্ড খাতের। এই খাতে দর বেড়ে ২.৮৭ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে সেবা ও আবাসন খাতের দর ২.৬২ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং সিমেন্ট খাতের দর ০.৪৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে খাতে ০.৬১ টেক্সটাইল খাতে ০.৭ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে ৫ খাতের দর বাড়লেও কমেছে ১৬ টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে আর্থিক খাতে। এই খাতের দর কমেছে ৬.৫, শতাংশ। এছাড়াও ভ্রমণ ও অবকাশ ৫.২৫, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪.৫৪, আইটি খাতে ৪.৩৬,সিরামিক খাতে ৪.২,জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.১, মিউচুয়াল ফান্ড খাতে ২.৫৬, কাগজ ও প্রকাশনা খাতে ২.৪৯, জুট খাতে ২.১৩, টেলিকমিউনিকেশন খাতে ২.০৬, ট্যানারি খাতে ১.৭৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.২৭, ওষুধ ও রসায়ন খাতে ১.২৩,ব্যাংক খাতে ০.৯৫, জ্বালানি খাতে ০.৮৩, বিবিধ খাতে ০.১৭ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা


































Recent Comments