শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক রিটার্নে ১৬ খাতেই দর কমেছে
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতেই দর কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৮ থেকে ২১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতেই দর কমেছে। যা মার্কেট রিটার্নের ০.৭৫ (মাইনাস)। বাকি ৫টি খাতে দর বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালচনায় এ তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য খাতের। এই খাতে ২.৫৮ শতাংশ দর কমেছে। এদিকে টেলিকম খাতে ২.০৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং জীবন বীমা খাতে ১.৯৮ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া সাপ্তাহিক রিটার্নে আর্থিক খাতের দর কমেছে ১.৪ পয়েন্ট। জ্বালানী ও বিদ্যুৎ খাতে কমেছে ১.০২ এবং প্রাতিষ্ঠানিক বন্ড খাতে কমেছে ০.৯৫ পয়েন্ট।

সাপ্তাহিক রিটার্নে দর কমে এ তালিকায় আরও রয়েছে আইটি খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত, প্রকৌশল খাত, পাট খাত, ট্যানারি শিল্প খাত, ফার্মা ও ক্যামিকেল খাত, সেবা খাত, সাধারণ বীমা খাত, টেক্সটাইল খাত এবং বিবিধ খাত।

উল্লেখ, বাকি ৫টি খাতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে। এর মধ্যে ভ্রমণ খাতে ২.৯ শতাংশ, সিরামিক খাতে ১.৮৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.৮৪ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ০.১৭ এবং ব্যাংক খাতে ০.১ শতাংশ দর বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments