মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক রিটার্নে ৬ খাতের দর বেড়েছে
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে ৬ খাতের দর বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ৬ টি খাতের এবং দর কমেছে ১৫ টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ০.৭৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতের। এই খাতে দর বেড়ে ৩.৭৫ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে আইটি খাতের দর ৩.৩২ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং সিরামিক খাতের দর ১.৬৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.২৬ শতাংশ,আর্থিক খাতে ০.১৯ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ, আলোচ্য সপ্তাহে ৬ খাতের দর বাড়লেও কমেছে ১৫ টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে কর্পোরেট বন্ড খাতে। এই খাতের দর কমেছে ১.৯২, শতাংশ। এছাড়াও ব্যাংক খাতে ১.৮৯, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৪৩, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৩, জুট খাতে ১.২৮,টেলিকমিউনিকেশন খাতে ০.৮৯, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৮৫, প্রকৌশল খাতে ০.৭৩, জ্বালানি খাতে ০.৬৮, টেক্সটাইল খাতে ০.৩৯, ওষুধ ও রসায়ন খাতে ০.৩৬, কাগজ ও প্রকাশনা খাতে ০.২৭, বিবিধ খাতে ০.১৯, ট্যানারি খাতে ০.১৯, মিউচুয়াল ফান্ড খাতে ০.১৫ শতাংশ দর কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments