ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২১.৪৮ শতাংশ। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ দর হয়েছিলো ৬৬২ টাকা ৪০ পয়সা। এছাড়াও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১৬.৭৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং বসুন্ধরা পেপার মিলসের ১৬.২৬ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে আরোও রয়েছে এডিএন টেলিকম, বাংলাদেশ মনোস্পুল পেপার, পেপার প্রোসেসিং, সোনালী আঁশ, কেডিএস এক্সেসরিস, জেনেক্স ইনফোসিস এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments