ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে লিনডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিদিন গড়ে ২১ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয় এবং দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির প্রতিদিন গড়ে ২০ কোটি ৬০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, লাভেলো, একমি ল্যাবরেটরিজ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments