ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৭ থেকে ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাসের প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয় এবং ওরিয়ন ইনফিউশনের প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, ই-জেনারেশন, ডোমিনেজ স্টিল, তৌফিকা ফুডস রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments