ডেইলি শেয়ারবাজার ডেস্ক:বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ–এ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ৭৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৮.৪৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩.৬১ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩.৪৪ শতাংশ।
এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে এনসিসি ব্যাংক (১৮ কোটি ১৪ লাখ টাকা), এশিয়াটিক ল্যাবরেটরিজ (১৭ কোটি ৩৫ লাখ টাকা), এপেক্স স্পিনিং (১৬ কোটি ৬৮ লাখ টাকা), লাভেলো আইসক্রিম (১৫ কোটি ৯১ লাখ টাকা), আরডি ফুড (১২ কোটি ৪৯ লাখ টাকা), একমি পেস্টিসাইডস (১২ কোটি ১৮ লাখ টাকা) এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স (১১ কোটি ৯৯ লাখ টাকা)।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments