
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৭ মার্চ, ২০২৩ তারিখ থেকে ৩০ মার্চ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২৪ কোটি ৮৯ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১০৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা লেনদেন হয় এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনী সী ফুড, সি পার্ল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি এন্ড ফুড এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments