ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৩ আগস্ট, ২০২৩ তারিখ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮৯ কোটি ৩২ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৬১ কোটি ২১ লাখ ০৫ হাজার টাকা লেনদেন হয় এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৪৮ কোটি ৭৩ লাখ ০৮ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেমিনী সী ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদাস, আরডি ফুড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments