ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৮ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর ৮৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয় এবং বসুন্ধরা পেপারের ৫৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আরোও রয়েছে মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, এ্যাপেক্স ফুডস এবং জেমিনী সী ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments