
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যবধানে অর্থাৎ ০২ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে ০৬ এপ্রিল পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে এ্যাপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ২১ টাকা ০১ পয়সা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮.৫৮ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্ক লিমিটেডের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ১৫.৮৭ শতাংশ এবং রহিম টেক্সটাইল মিলসের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ১৪.৪৫ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় থাকা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ফুটওয়ার, সোনালী আঁশ, বাংলাদেশ ল্যাম্পস, আমরা টেকনোলজিস, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, এ্যাপেক্স স্পিনিং এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments