মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসামান্য উত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

সামান্য উত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১২ জানুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৫.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ২৮ লাখ ০৬ হাজার ৫৭২টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৫৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৭ লাখ ০২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১১.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ১০ লাখ ৪২ হাজার ২৭৮টি শেয়ার ১ লাখ ০৭ হাজার ৩১৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা।।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৪ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩৫.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৬২.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৬৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৩৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮ কোটি ০৬ লাখ ৪০ হাজার ২৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments