ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় ৪০ বছর ধরে মুম্বাইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারসহ থাকেন বলিউড তারকা সালমান খান। এই অ্যাপার্টমেন্টের বাইরে গতকাল ভোরে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সালমানের বাড়ির দেয়ালে গুলি লেগেছে।

বাসার বাইরে সিটিটিভিতে ধারণকৃত দুটি ভিডিও পুলিশের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল ভোরে দুই দুষ্কৃতকারী বাইকে চেপে সালমানের বাসার বাইরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। দুজনের মধ্যে একজনের গায়ে সাদা টি–শার্টের ওপর কালো শার্ট, আর একজনকে লাল টি–শার্টে দেখা গেছে। দুজনের মধ্যে একজনের মাথায় কালো টুপি, অপরজনের মাথায় সাদা টুপি রয়েছে।
সালমানের বাসার বাইরে থাকা কয়েকটি সিসিটিভির ডিভিআর পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের ধারণা, হামলাকারীরা মহারাষ্ট্রের বাইরে থেকে আসতে পারেন। তাঁদের উচ্চতা আনুমানিক ৫ দশমিক ৮ ইঞ্চি হতে পারে বলে পুলিশের আন্দাজ। ইতিমধ্যে দুজনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গুলির ঘটনার পর ঘটনাস্থল এখন মুম্বাই পুলিশ, অপরাধ দমন শাখা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। ফরেনসিক বিশেষজ্ঞরা সালমানের ফ্ল্যাটে এখন পর্যন্ত দুটি গুলির দাগ চিহ্নিত করেছেন। এর মধ্যে একটি সালমানের বারান্দার দেয়ালে এবং অপরটি তাঁর বাসার বাইরের দেয়ালে। মুম্বাই পুলিশ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চারজন নিরাপত্তারক্ষীর জবানবন্দি নিয়েছেন। গুলিবর্ষণের ঘটনার সময় এই চারজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শিন্ডে মুম্বাই পুলিশ কমিশনারকে সালমানের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এই অভিনেতার আবাসনের বাইরে এখন জোর নিরাপত্তাব্যবস্থা। সালমানের বোন অর্পিতা খান, ভাই আরবাজ তাঁর স্ত্রী শুরা খানসহ একে একে অনেকে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments