বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসাড়ে ৩ মাসে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড করলো ডিএসই
spot_img
spot_img

সাড়ে ৩ মাসে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড করলো ডিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১ নভেম্বর সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। কিন্তু সূচক বাড়লেও টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। যা গত সাড়ে ৩ মাসের মধ্যে ডিএসইর সর্বনিম্ন লেনদেন।

জানা যায়, আজ ১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৯৮.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৪.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬২৫.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.৩৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৪৭০টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৬৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকা।

গতকাল ৩১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৬১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ০.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭০.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২০.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৩২ লাখ ২৪ হাজার ২৮৮টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ১৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৩৭ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৬১ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৮ শতাংশ বা ৫৮.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৩৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৬৬৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৫৫ লাখ ৯৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ১৩ কোটি ৪৪ লাখ ৪৩১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments