বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিঅ্যান্ডএ টেক্সটাইল ও তুং হাইয়ের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য বিএসইসির চিঠি
spot_img
spot_img

সিঅ্যান্ডএ টেক্সটাইল ও তুং হাইয়ের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য বিএসইসির চিঠি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত সিঅ্যান্ডএ টেক্সটাইল ও তুং হাই নিটিংয়ের সব পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) হিসাব ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বিএসইসি।

চিঠিতে বলা হয়েছে, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ পরিচালক আইন না মেনে শেয়ার বিক্রি করেছে। এছাড়া কোম্পানি দুটি নিয়ম অনুযায়ি কমিশন ও স্টক এক্সচেঞ্জে রিপোর্টস দাখিল করেনি।

এ কারনে ৭৩৩তম কমিশন সভায় কোম্পানি দুটির পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থে তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি বিএসইসি অনুরোধ করেছে।

এর আগে গত ২৯ জুলাই বিএসইসির ৭৩৩তম সভায় সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মিস রুখসানা মোর্শেদকে ৮ কোটি টাকা, পরিচালক শারমিন আক্তার লাভলিকে ৪ কোটি টাকা এবং বাংলাদেশ সু ইন্ডাস্ট্রিজকে ২ কোটি টাকা জরিমানা করেছে কমিশন।

একই কমিশন সভায়, বিধি মোতাবেক মাসিক ভিত্তিতে দীর্ঘদিন ধরে শেয়ারহোল্ডিং প্রতিবেদন দাখিল না করায় সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments