ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলি আকবর খান।
সোমবার (২ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণকারী এ কর্মকর্তা কর্মজীবনে রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত মানোন্নয়নে দেশ-বিদেশের বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন আলি আকবর খান। বিশেষ করে ইতালিতে অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসন বিরোধী কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক তথ্য সংগ্রহ সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে তার অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে আইনশৃঙ্খলা রক্ষা, মানবপাচার দমন ও অভিবাসন ব্যবস্থাপনায় তিনি একজন বিশেষজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।
সিআইডির ভারপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তার আসন অলঙ্কৃত করায় সংস্থাটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ডিআইজি আলি আকবর খানের দক্ষ নেতৃত্ব, সুদূরপ্রসারী দূরদৃষ্টি ও উচ্চ পেশাদারিত্বের ছোঁয়ায় সিআইডির অপরাধ তদন্ত কার্যক্রম আগামীতে আরও আধুনিক, প্রযুক্তিমনস্ক, গতিশীল ও সময়োপযোগী হয়ে উঠবে।
ডেইলি শেয়ারবাজার ডটক



























Recent Comments