রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিটি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

সিটি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ, বাকী ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৭ টাকা ৫৩ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৭৪ পয়সা আয় হয়েছিল।

বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। এককভাবে ব্যাংকটির ইপি্এসে প্রবৃদ্ধি হয়েছে আরও বেশি, প্রবৃদ্ধির হার ৭৬ শতাংশ।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৬ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ২ টাকা ৯০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল টাকা পয়সা।

আগামী ১৯ জুন, বৃহস্পতিবার ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তবে এজিএমের মাধ্যম বা স্থান আজকে চূড়ান্ত হয়নি। মাধ্যম ও সময় পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেবে ব্যাংকটি। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২২ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments