ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক রাজিবুল হক চৌধুরী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫০৬টি শেয়ার ছিলো। এর মধ্যে থেকে ১৭ আগস্ট, ২০২২ তারিখের ঘোষণা অনুযায়ী ১২ লাখ শেয়ার বাজার মূল্যে (সরকারি বাজারে) বিক্রি সম্পন্ন করেছে এই পরিচালক।
উল্লেখ্য, কোম্পানিটির এই পরিচালক ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments