ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসির বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ বাতিল করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সিটি ব্যাংকের আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভা বাতিল করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ২৫ আগস্ট ডিএসইতে প্রকাশিত ঘোষণার মাধ্যমে সভাটি আহ্বান করা হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments