মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে ২২ বাংলাদেশি প্রতিষ্ঠান
spot_img
spot_img

সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে ২২ বাংলাদেশি প্রতিষ্ঠান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো, সিডনি ২০২৩’। আন্তর্জাতিক এই বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অংশ নিচ্ছে ২২টি বাংলাদেশি প্রতিষ্ঠান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে ৮টি তৈরি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান তৈরি পোশাক সামগ্রী প্রদর্শন করছে। পাটজাত দ্রব্য ও গৃহসজ্জার সামগ্রীসহ ১৪টি অন্যান্য প্রতিষ্ঠানও প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কাউন্সেলরসহ হাইকমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বাণিজ্য প্রদর্শনী সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে ২৯টি দেশের প্রায় ৩৫০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুই বার হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পারিক যোগাযোগ স্থাপনে আমদানিকারক ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রায় ৯৩ ভাগই তৈরী পোশাক। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments