বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘সিনে সন্ধ্যা’ আসরে তিন চলচ্চিত্র
spot_img
spot_img

‘সিনে সন্ধ্যা’ আসরে তিন চলচ্চিত্র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকার জার্মান কালচারাল সেন্টার আয়োজন করছে ‘সিনে সন্ধ্যার’ আসর। এ আসরে দেখানো হবে তিনটি তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে দুইটি বাংলাদেশি সিনেমা এবং একটি জার্মান সিনেমা।

রোববার বিকেল ৫ টা থেকে আর ৮ টা পর্যন্ত প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র। সিনেমাগুলো হল- গোলাম রাব্বানী পরিচালিত ‘ছুরত’ ও ‘আনটাং’ এবং অনিকা ডেকারের নির্মাণে ‘লিভসডিংস’।

গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই উৎসবের খবর জানিয়ে লিখেছে, দীর্ঘ বিরতির পর ফিরছে আমাদের নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী সিরিজ ‘সিনে সন্ধ্যা’। এবারের আসরে প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র।

‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহাসহ অনেকে। মানুষের বাক-স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। আর মানুষের বহুরূপী সত্তার গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় ‘ছুরত’।

অন্যদিকে, অনিকা ডেকারের ‘লিভসডিংস’ সিনেমায় দেখা যাবে একটি কুৎসিত প্রচারণার শিকার হয়ে জনপ্রিয় সিনেমাতারকা মারভিন কীভাবে গণমাধ্যম ও ভক্তদের চাপ থেকে পালাতে বাধ্য হন।

এতে অভিনয় করেছেন মার্কো আলব্রেখট, আলমিলা বাগরিয়াচিক, পেরি বাউমাইস্টারসহ অনেকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments