শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসিরিয়ায় নতুন সরকার গঠন নিয়ে যা জানা গেল
spot_img
spot_img

সিরিয়ায় নতুন সরকার গঠন নিয়ে যা জানা গেল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরিবারসহ বর্তমানে তিনি অবস্থান করছেন রাশিয়ার মস্কোয়। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে দেশটি দখলে নিয়ে রাজধানী দামেস্কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ জুলানি বলেছেন, নতুন সরকার গঠনের আগপর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারেরই প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি।

বিশ্লেষকরা মনে করছেন, দ্রুতই সরকার গঠন করে সরকারি শূন্যতা পূরণ করবে ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠী।

সিরিয়া রাষ্ট্রপতিশাসিত দেশ। তবে দেশটিকে কীভাবে শাসন করবে আইএসআইএস ও আল-কায়েদাঘেঁষা এই গোষ্ঠী, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ব্রাসেলসভিত্তিক থিংট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক বলেন, নতুন সরকার যেমনই হোক। সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাদের। দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ থাকার কারণে নানা বাধার মুখে পড়তে হতে পারে ক্ষমতা গ্রহণকারীদের।

বিদ্রোহী এ গোষ্ঠী ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওসহ সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে। টিভিতে সর্বপ্রথম খবরে প্রচার করা হয়েছে, স্বৈরাচার বাশার আল আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে।

হায়াত তাহরির আল শামের নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন। আবু মোহাম্মদ আল-জুলানি বলেছেন, পেছনে ফেরার কোনো জায়গা নেই। ভবিষ্যৎ আমাদের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments