ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে আহতদের পরিবারের পাশে দাড়ালো সাইফ পাওয়ারটেক লিমিটেড। সীতাকুন্ডের ট্রাজেডিতে আহতদের সু-চিকিৎসার্থে সাইফ পাওয়ারটেক লিমিটেড ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেন।

আজ ৬ জুন সোমবার সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডে আহত চিকিৎসাধীন রোগীদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন।
এ সময় তিনি বলেন, সাইফ পাওয়ারেটেক সব সময় জাতির ক্রান্তিলগ্নে অসহায় ও দূর্গতদের পাশে আছে এবং ভবিষ্যতে ও থাকবে। এ সময় তিনি সীতাকুন্ডে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ৫০,০০০০০ (পঞ্চাশ লক্ষ টাকা) অনুদান ঘোষনা করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ



























Recent Comments