ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে পাকিস্তান। আজ গ্রুপ-২এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান।

দাপুটে জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিলো পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে ব্যবধানে হারায় তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ভারতকে হারানোর স্বাদ নেয় পাকিস্তান।
ভারতের পর নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও ৫ উইকেটের ব্যবধানে হারায় পাকিস্তান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments