বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসুহৃদ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড প্রতারণা: বিএসইসি’র কঠিন সিদ্ধান্ত
spot_img
spot_img

সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড প্রতারণা: বিএসইসি’র কঠিন সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার নামে প্রতারণা করায় কোম্পানিটির বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজের সকল পরিচালকদের শেয়ার ফ্রিজ করে রাখা হবে। কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় স্পেশাল অডিট করা হবে। এছাড়া ডিএসই’কে কোম্পানিটি পরিদর্শন করে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জানাতে হবে।

আজ অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় সুহৃদ ইন্ডাষ্ট্রিজ নিয়ে উল্লেখিত সিদ্ধান্ত জানানো হয়। বিএসইসির মুখপাত্র মো: রেজাউল করিম ডেইলি শেয়ারবাজার ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসইসি’র মুখপাত্র জানান, কোম্পানিটি ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করে যা ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডাদের দ্বারা অনুমোদিত হয়। এছাড়া চলতি বছরের ২৯ জানুয়ারি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড প্রদান করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জে জানানো হয়। কিন্তু অনেক বিনিয়োগকারী অভিযোগ জানিয়েছে যে তারা সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড পায়নি। তাই কোম্পানিটির বিষয়ে আজ কমিশন তিনটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত: কোম্পানির সকল পরিচালকদের শেয়ার ফ্রিজ রাখা হবে। দ্বিতীয়ত: কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় স্পেশাল অডিট করা হবে এবং তৃতীয়ত আগামী ৭ দিনের মধ্যে ডিএসই’কে কোম্পানিটি পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments