
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৬৭ কোটি ১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫ টির, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৪ কোটি ১ লাখ ১২ হাজার ২৭৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments