ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থনে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৩৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৯২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৮.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭২ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৫৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments