ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্খ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। লেনদেনের এ শেষ সময়ে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭০ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৭৫ লাখ ৩৩ হাজার ৪৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments