ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৪ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ বেলা ১ টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪১৯ কোটি ৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.০০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১১.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১২ কোটি ২৫ লাখ ৭১ হাজার ৭৪৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments