ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৪ জুন, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫৯ কোটি ২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচকন ২.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০২০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ পয়েন্টে।
ডিএসইতে ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৫ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments