ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ২৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৮৭ কোটি ৯২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।
ডিএসইতে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৭ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments