ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ সকাল ১০ টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩০১ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩২ পয়েন্টে। ডিএসইতে ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৯৫৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments