বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের উত্থানে লেনদেন শুরু
spot_img
spot_img

সূচকের উত্থানে লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২০ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৬৪ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৮.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ৩৯৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments