ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে এক্সচেঞ্জটিতে মোট, ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ২০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৫১৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৯৪ হাজার ১৬২টি।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩১ দশমিক ০১ পয়েন্ট বা ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৮ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।
দিনটিতে ডিএসইতে ২৫০টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারের দর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments