ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০১ ডিসেম্বর, বৃহস্পিতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১০ টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১০১ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১১ পয়েন্টে।
ডিএসইতে ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৪ টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৬ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments