ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ নভেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৯১ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৭৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
ডিএসইতে ২২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৫ টির, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৪ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments