ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ নভেম্বর, সোমবার সপ্তাহের দ্বতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১০ টা ১৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৭ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.১৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে।
ডিএসইতে ১৩৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৯ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments