ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ নভেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪০৫ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৬ পয়েন্টে।
ডিএসইতে ৩১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments